২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ'র গুলিতে বাংলাদেশি নিহত

রাজশাহীর পবা উপজেলার চরমাজার দিয়ার সীমান্তে বুধবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 10:26 AM

Updated : 25 Aug 2022, 01:29 PM

রাজশাহী, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পবা উপজেলার চরমাজার দিয়ার সীমান্তে বুধবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহত ফারুক হোসেন (২৫) রাজশাহী নগরীর রাজপাড়া থানার কিশোরপুর গ্রামের জমশেদ শেখের ছেলে। রাজশাহী ৩৭ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আরিফ হোসেন সাংবাদিকদের জানান, বুধবার ভোরে ফারুক সীমান্তের মেইন পিলার ৬৫ অতিক্রম করে নো-ম্যানস ল্যান্ডে পৌঁছে। সে সময় ভারতের কাহারপাড়া ফাঁড়ির বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় স্থানীয়রা জানায়, ফারুকের স্বজনরা ভারতে থাকে। তাই সে প্রায়ই ভারতে যাওয়া আসা করতো। বিএসএফ ফারুকের লাশ নিয়ে গেছে। আরিফ হোসেন জানান, লাশ ফেরত চেয়ে বিএসএফ'র কাছে চিঠি পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৬২৪ঘ.