সিরাজগঞ্জ, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারিকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ৯টার দিকে শহরের মুক্তিযোদ্ধা সংদ গলি থেকে জামায়াত নেতা আব্দুস সামাদ জেহাদীকে আটক করা হয়। তিনি দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধিও।
সদর থানার ওসি মো. ওয়ারেস আলী মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতামূলক কাজে জড়িত সন্দেহে জেহাদীকে আটক করা হয়েছে।
তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০৩৫ ঘ.
bdnews24