সাভার, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে আমিন কমিউনিটি সেন্টারের পিছন থেকে র্যাব তাদের আটক করে।
আটককৃতরা হচ্ছে- ইব্রাহীম খলিল (২৫), উজ্জ্বল (২৭) ও রাসেল (২৪)।
র্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাহ মিজান-উল-হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে আমিন কমিউনিটি সেন্টারের পিছনে অভিযান চালিয়ে ওই তিন জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি শটগান, দুই রাউন্ড গুলি, দুটি চাপাতি ও চারটি ছোরা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে সাভারের ছিনতাইকারী ও ডাকাত চক্রের নানা তথ্য। তবে তদন্তের স্বার্থে তিনি ওই সব তথ্য বলতে রাজী হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩২৭ ঘ.
bdnews24