২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি হলে পুলিশ তল্লাশি, গ্রেপ্তার ১৫

ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষের জেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি হলে সোমবার গভীর রাতে সাভার থানা পুলিশ তল্লাশি চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে। (আরো তথ্যসহ-৪)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 07:46 PM

Updated : 25 Aug 2022, 01:19 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষের জেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি হলে সোমবার গভীর রাতে সাভার থানা পুলিশ তল্লাশি চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন আল বেরুনি হলের ইমন, রুমন, জাহিদ, ছন্দ, আফম কামালউদ্দিন হলের নবীন (অর্থনীতি, ৩৭তম ব্যাচ), রিয়াজ (অর্থনীতি, ৩৬তম ব্যাচ), মোস্তাফিজ (প্রত