২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যায় ট্রলার ডুবিতে নিখোঁজ ১১

প্রায় ২০০ আরোহী নিয়ে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ট্রলার ডুবির ১২ ঘণ্টা পরও কোনো লাশ উদ্ধার হয়নি। (আরো তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 05:04 AM

Updated : 25 Aug 2022, 01:22 PM

নারায়ণগঞ্জ, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ২০০ আরোহী নিয়ে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ট্রলার ডুবির ১২ ঘণ্টা পরও কোনো লাশ উদ্ধার হয়নি। তবে স্থানীয় প্রশাসন রোববার রাতের ওই ঘটনায় সোমবার সকাল ১০টা পর্যন্ত কমপক্ষে ১১ জন নিখোঁজ থাকার একটি তালিকা তৈরি করেছে। এছাড়া তাদের পক্ষ থেকে রাতেই মাইকিং করা হয়েছে কারও লাশ পাওয়া গেলে খবর দেওয়ার অনুরোধ জানিয়ে। সোমবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিখোঁজ ১১ জনের একটি তালিকা পাঠানো হয়েছে। এরা হলেন-নূর হোসেন (৪০), সুরমা (০৮), সেলিম (১৬), রুবেল (১৯), মুকুল (২৬), স্বপন (৩৫), রহমান (১১), জুয়েল (১২), হাছিনুর (১১), আছলাম (২৪) ও রানী (২২)। পুলিশ জানিয়েছে, রোববার রাত পৌনে ১১টার দিকের ওই দুর্ঘটনার পর রাত ২টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়। এরপর সোমবার সকাল ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত করা হয়। দুর্ঘটনার পর অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। কোনো লাশ বা নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া না গেলেও শীতলক্ষ্যার দুপাড়ে জড়ো হয়ে আছেন নিখোঁজদের স্বজনরা। তাদের আহাজারিতে ভারি হয়ে আছে সেখানকার পরিবেশ। নদী তীরে অপেক্ষমান স্বজনদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার সকাল ১০টা পর্যন্ত ১১ জন নিখোঁজ থাকার একটি তালিকা তৈরি করেছে স্থানীয় প্রশাসন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন সাংবাদিকদের জানান, রোববার রাত পৌন ১১টায় শহরের টানবাজার খেয়াঘাট থেকে নারী-শিশুসহ প্রায় ২০০ আরোহী নিয়ে বন্দর স্কুল ঘাটে যাচ্ছিলো যাত্রীবাহী ট্রলারটি। পথে শীতলক্ষ্যার মাঝ নদীতে উত্তর দিক থেকে আসা বালুবাহী খালি কার্গো ট্রলারের ধাক্কায় ট্রলারটি ভেঙ্গে নদীতে তলিয়ে যায়। ট্রলারটির বেশিরভাগ যাত্রী ছিলেন নারায়ণগঞ্জ শহরের হোসিয়ারী ও গার্মেন্টস কারখানা ও দোকানে কর্মরত শ্রমিক। কাজ শেষে বাড়ি ফিরছিলেন তারা। ওসি আকতার বলেন, দুর্ঘটনার সময় ট্রলার যাত্রীদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। তখন অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। তিনি জানান, আহতাবস্থায় সাঁতরে তীরে ওটা যাত্রীদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন