সাভার, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় একটি সোয়েটার কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে।
রোববার সকালে আশুলিয়ার ঘোষবাগ এলাকার 'ম্যাকপাই সোয়েটার লিমিটেড'র শ্রমিকরা বিক্ষোভ শেষে কারখানা থেকে বেরিয়ে যায়।
এ ঘটনার পর কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানায় এসে মজুরি বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ করে দেয়। এক পর্যায়ে তারা কারখানার ভেতর বিক্ষোভ শুরু করে।
এ সময় কর্তৃপক্ষের ডাকে পুলিশে আসার ভকরে সকাল ১০টার দিকে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে যায়।
বিশৃঙ্খলা এড়াতে দুপুরে কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২২১ ঘ.
bdnews24