২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় জাদুঘরের দুর্লভ ২৬ টি পদক-মুদ্রা চুরি

জাতীয় জাদুঘর থেকে ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের দুর্লভ ২৬টি পদক ও মুদ্রা চুরি হয়েছে। এ ঘটনায় দুই কর্মকর্তাসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়। বিস্তারিত জানাচ্ছেন সুলাইমান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 04:25 PM

Updated : 25 Aug 2022, 01:16 PM

সুলাইমান নিলয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জাতীয় জাদুঘরের ২১ নম্বর গ্যালারী থেকে ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের অন্তত ২৬টি পদক ও মুদ্রা চুরি হয়েছে। এ ঘটনায় ওই বিভাগের উপ-কিপার নুরে নাসরীন ও সহকারী কিপার এ কে এম সাইফুজ্জামান এবং তিন নিরাপত্তা রক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে চুরির ঘটনাটি কবে ঘটেছে সে বিষয়ে জাদুঘর কর্তৃপক্ষ কিছু না বললেও ওই ঘটনায় গত ২৬ জুন শাহবাগ থানায় একটি মামলা করা হয়। জাদুঘরের সচিব আলম আরা বেগম বাদী হয়ে মামলাটি করেন। এর আগে গত ২ জুন জাদুঘর কর্তৃপক্ষ '২৬ টি নিদর্শন চুরি বা হারিয়ে গেছে' উল্লেখ করে শাহবাগ থানায় একটি জিডি করেছিলেন। কিন্তু সেখানেও চুরির ঘটনাটি কবে ঘটেছে তা বলা হয়নি। জাদুঘর কর্তৃপক্ষ চুরির ঘটনাটি ধামাচাপা দেওয়ার পাশাপাশি গোপনীয়তা রক্ষারও চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে জাদুঘরের নিরপত্তা প্রধান সুলতান মাহমুদ এবং ইতিহাস ও ধ্র"পদী শিল্পকলা বিভাগের প্রধান স্বপন কুমার বিশ্বাস বলেন, "এ ব্যাপারে কথা বলতে উপর থেকে নিষেধ করে দেওয়া হয়েছে"। চুরির ঘটনাটি সম্পর্কে জানার জন্য জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাসের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেও নির্ধারিত সময়ে গিয়ে তাকে অফিসে পাওয়া যায়নি। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলার তদন্ত অনেকদূর এগিয়েছে। অতিদ্রুত তদন্ত কাজ শেষ হবে। তবে তদন্তের স্বার্থে তিনি বিস্তারিত আর কিছু বলতে অস্বীকৃতি জানান। ওই চুরির ঘটনায় এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানান তদন্ত কর্মকর্তা। অনুসন্ধানে জানা যায়, চুরির ঘটনার পর জাদুঘর কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। কমিটি তাদের প্রতিবেদনে ২০০৫ সালের একটি ঝাপসা ও অপূর্ণাঙ্গ ভিডিওচিত্র দেখে চুরি হওয়া পদক ও মুদ্রার সংখ্যা ২৬টি বলে উল্লেখ করে। তবে 'প্রকৃত সংখ্যার' বিষয়ে নিশ্চিত করে তারা কিছু বলতে পারেনি। 'এ ব্যাপারে সঠিক কোনো তথ্য ইতিহাস ও ধ্র"পদী শিল্পকলা বিভাগ তদন্ত কমিটির কাছে উপস্থাপন করেনি। এছাড়া নিরাপত্তা শাখার নথিতেও বিষয়টি উল্লেখ নেই' বলা হয় কমিটির প্রতিবেদনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত