২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে গৃহবধূর লাশ উদ্ধার

জেলা শহরের একটি বাসা থেকে শনিবার সকালে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2010, 12:37 PM

Updated : 25 Aug 2022, 01:14 PM

মাদারীপুর, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের একটি বাসা থেকে শনিবার সকালে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাজমা বেগম (২৩) সদর উপজেলার কাপড় ব্যবসায়ী আবদুল কুদ্দুস মাতুব্বরের স্ত্রী। নিহতের বাবা মকবুল শেখ অভিযোগ করেন, নাজমাকে যৌতুকের জন্য হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে তার স্বামী। তিনি জানান, ৬-৭ মাস আগে মেয়ের বিয়ে দেন। এরপর থেকেই বিভিন্ন সময়ে ব্যবসার জন্য তার স্বামী কুদ্দুস তার কাছে টাকা চেয়েছে। এ জন্য প্রায়ই নাজমার সঙ্গে সে খারাপ ব্যবহার করত। মাদারীপুর থানার ওসি মো. কায়ূম আলী জানান, শহরের ইটেরপুল এলাকায় নিলু হাওলাদারের বাড়িতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। তার গলায় শাড়ী পেঁচানো ছিল। স্বামীর সঙ্গে ওই বাসায় নাজমা ভাড়া থাকতেন। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মকবুল শেখ বাদী হয়ে সদর থানায় একটি হত্যার অভিযোগ দিয়েছেন বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৩ ঘ.