২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পীরগঞ্জে ১১২০ বোতল ফেনসিডিল উদ্ধার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী একটি গ্রাম থেকে ১১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিডিআর সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2010, 04:53 AM

Updated : 25 Aug 2022, 01:15 PM

ঠাকুরগাঁও, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী একটি গ্রাম থেকে ১১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিডিআর সদস্যরা। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চান্দেরহাট সীমান্ত ফাঁড়ির অদূরে সিংহার গ্রাম থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিডিআরের দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমেদ। শনিবার সাংবাদিকদের তিনি বলেন, চোরাকারবারীরা সিংহার গ্রামে ফেনসিডিল এনে একটি খড়ের গাদায় লুকিয়ে রাখে। খবর পেয়ে বিডিআরের টহল দল সেখানে পৌঁছলে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ওই ফেনসিডিল উদ্ধার করা হয়। বিডিআর এ ঘটনায় শনিবার সকালে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০৫০ ঘ.