২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ মামলায় নিজামীদের ১৬ দিন করে রিমান্ড

মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় জামিন দিলেও অপর পাঁচ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১৬ দিন করে পুলিশের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 12:12 PM

Updated : 25 Aug 2022, 01:05 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় জামিন দিলেও অপর পাঁচ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১৬ দিন করে পুলিশের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ওই মামলায় গত মঙ্গলবার বিকালে জামায়াত ইসলামী নেতা নিজামী, মুজাহিদ ও সাঈদীকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকালে পৃথক পৃথক আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান ও তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী হোসাইন এসব আদেশ দেন। মামলাগুলোয় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত থেকে ১০ দিন পর্যন্ত হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। একই সময়ে মামলাগুলোয় তাদের পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানির সময় আদালতে চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এক পর্যায়ে আওয়ামী আইনজীবী পরিষদের আইনজীবী এবং চারদলীয় জোটের আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। প্রথমে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানায় দায়ের তিনটি মামলার প্রত্যেকটিতে নিজামী, মুজাহিদ ও সাঈদীকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন করে হেফাজতে নেওয়ার আদেশ দেন আলী হোসাইন। এ মামলা তিনটির প্রত্যেকটিতে তাদের প্রত্যেককে ১০ দিন করে হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। এরপর মহানগর হাকিম তোফায়েল হাসানের আদালতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলা, উত্তরা থানায় দায়ের রাষ্ট্রদ্রোহ মামলায় ও রমনা থানায় দায়ের ২৭ জুনের হরতালে পুলিশের কাজে বাধা দেওয়া ও গাড়ি ভাংচুরের মামলার শুনানি হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলা জামিনযোগ্য ধারায় হওয়ায় আদালত নিজমী, মুজাহিদ ও সাঈদীকে জামিন দেন। তবে জিজ্ঞাসাবাদের জন্য উত্তরার রাষ্ট্রদ্রোহ মামলায় তিনদিন এবং রমনা থানার মামলায় চারদিন পুলিশের হেফাজতে নেওয়ার আবেদন মঞ্জুর করে একই আদালত। এর আগে কড়া নিরাপত্তায় বুধবার বিকাল ৪টা ৫মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জামায়াতের কেন্দ্রীয় এই তিন নেতাকে হাজির করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলার বাদি উত্তর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন। এ মামলায় বলা হয়, এজাহারভুক্ত এই তিন আসামির সবাই মিলে চলতি বছরের ১২ ফেব্র"য়ারি উত্তরার ১৪ নম্বর সেক্টর ১৮ নম্বর সড়ক ৪৫ নম্বর বাসায় বসে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ