২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যায়যায়দিন সাংবাদিকদের গণঅনশন বুধবার

বকেয়া পাওনার দাবিতে কাফনের কাপড় পরে বুধবার থেকে লাগাতার গণঅনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দৈনিক যায়যায়দিনের সাবেক সাংবাদিক ও প্রেস কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 05:10 PM

Updated : 25 Aug 2022, 12:59 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বকেয়া পাওনার দাবিতে কাফনের কাপড় পরে বুধবার থেকে লাগাতার গণঅনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দৈনিক যায়যায়দিনের সাবেক সাংবাদিক ও প্রেস কর্মচারীরা। মঙ্গলবার সকালে বকেয়া পাওনার দাবিতে কাওরানবাজার এইচআরসি ভবনের সামনে এক মানবন্ধন কর্মসূচি শেষে সাংবাদিকরা এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে-বুধবার সকাল ১১টায় এইচআরসি ভবনের সামনে কাফনের কাপড় পড়ে গণ-অনশন, ওয়ান ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনার তদন্তের দাবিতে আগামী ৪ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর সামনে মানবন্ধন। এছাড়া ৬ জুলাই ওয়ান ব্যাংকের এজিএম উপলক্ষে বেইলী রোডের অফিসার্স ক্লাবের সামনে দিনব্যাপী অবস্থান ও বিক্ষোভ-সমাবেশ এবং পাওনা আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, তথ্যমন্ত্রী ও ডিএফপির কাছে স্মারকলিপি পেশ। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন-যায়যায়দিনের সাবেক সাংবাদিক জাহাঙ্গীর আলম, মাসুদ রুমী, শিমুল মাহমুদ, আলতাব হোসেন, গোলাম শরীফ শাকিল, মহসীন আলী, শরীফ রনি, প্রিন্স মাহমুদ অর্নব, রাফেল, রফিকুল ইসলাম ভূইয়া, মঞ্জুরুল করিম, রেজাউল করিম, হাবিবুর রহমান খান, শরিফ উদ্দিন প্রমুখ। দেড় থেকে দুই বছর ধরে যায়যায়দিন কর্তৃপক্ষ বকেয়া পাওনা পরিশোধ করছে না বলে অভিযোগ করেন সাংবাদিকরা। ওয়ান ব্যাংক ও এইচআরসি গ্র"পের মালিকানায় যায়যায়দিন পত্রিকা প্রকাশিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমকে/এইচএ/২৩০৫ ঘ.