২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে বাঁধ ভেঙে ১৬ গ্রাম প্লাবিত

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে সোমবার সন্ধ্যায় জামলাপুরের ইসলামপুর উপজেলার ১৬টি গ্রাম প্লাবিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 06:50 PM

Updated : 25 Aug 2022, 12:56 PM

জামালপুর, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে সোমবার সন্ধ্যায় জামলাপুরের ইসলামপুর উপজেলার ১৬টি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলার কুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান জোবাইদুর রহমান ও পার্থশী ইউনিয়নের চেয়ারম্যান হাসমত আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যমুনার পার্থশী-কুলকান্দি বন্যা নিয়ন্ত্রণ নতুন বাঁধের প্রায় এক হাজার ফুট ভেঙে গেছে। এতে কুলকান্দি ইউনিয়নের ১৩টি এবং পার্থশী ইউনিয়নের তিনটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ওইসব এলাকার পাট, আখসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/০০২৩ ঘ.