২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে হোরোইন উদ্ধার

রাজবাড়ীতে একটি যাত্রীবাহী বাস থেকে ৮শ ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 12:09 PM

Updated : 25 Aug 2022, 12:57 PM

রাজবাড়ী, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীতে একটি যাত্রীবাহী বাস থেকে ৮শ ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। রোববার দুপুরে জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে এই হেরোইন উদ্ধার করা হয়। এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। র‌্যাব-৮ এর রাজবাড়ী ক্যাম্পের প্রধান সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল-মাহমুদ জানান, দুপুর দেড়টার দিকে বাসের সাইড বাঙ্কারে পরিত্যাক্ত অবস্থায় তিনটি পলিথিন ব্যাগে বাদামি রংয়ের এই হেরোইন পাওয়া যায়। বাসটি রাজবাড়ীর দৌলতদিয়া থেকে কুষ্টিয়া যাচ্ছিল। এ ঘটনায় সদর থানায় একটি জিডি হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৭৫৯ ঘ.