২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল

বিএনপির ডাকা দিনব্যাপী হরতালের বিরোধীতা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 10:48 AM

Updated : 25 Aug 2022, 12:54 PM

জাবি, জুন ২৭(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিএনপির ডাকা দিনব্যাপী হরতালের বিরোধীতা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগ। রোববার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম শাফিন, সাধারণ সম্পাদক নির্ঝর আলম সাম্য, সহ-সভাপতি রাকিবুল রানা, যুগ্ম-সম্পাদক নূর হাসনাত তালুকদার, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন রেজাসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বিএনপির ডাকা হরতাল কর্মসূচির তীব্র নিন্দা জানান। পরবর্তীতে এ ধরণের কর্মসুচি দেওয়া হলে তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান ছাত্রলীগ নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/১৬৪৪ঘ.