ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের সংশোধনী প্রস্তাবগুলো পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
শনিবার অনুষ্ঠিত টিআইবি'র বার্ষিক সভায় এই অভিমত দেয়া হয়।
টিআইবি'র বার্ষিক সভার প্রস্তাবে দুদক আইনের সংশোধনী প্রস্তাবের বিরোধিতা করে বলা হয়, এটি বাস্তবায়িত হলে দেশে কার্যকরভাবে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হবে।
এ ছাড়া শিক্ষা ও স্বাস্থ্য খাতের দুর্নীতি প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছে সংস্থাটি।
এদিকে টিআইবি বলছে, সংসদে উত্থাপিত 'টেলিযোগাযোগ (সংশোধন)-২০১০' বিল পাস হলে তা 'ডিজিটাল বাংলাদেশ'-এর স্বপ্ন পুরণে প্রতিবন্ধকতা তৈরি করবে।
সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিযোগাযোগ (সংশোধন)-২০১০ বিলটি গুরুত্বপূর্ণ এই খাতের সুস্থ ও বস্তুনিষ্ঠ প্রতিযোগিতামূলক স
bdnews24