২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি সেবার যানবাহন হরতালের আওতামুক্ত

গণমাধ্যম ও চিকিৎসাসহ ছয়টি জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের যানবাহন রোববারের সকাল-সন্ধ্যা হরতালের আওতামুক্ত থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2010, 05:49 AM

Updated : 25 Aug 2022, 12:51 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমাধ্যম ও চিকিৎসাসহ ছয়টি জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের যানবাহন রোববারের সকাল-সন্ধ্যা হরতালের আওতামুক্ত থাকবে। বিএনপি'র দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। তিনি বলেন, সংবাদপত্র ও গণমাধ্যমের গাড়ি, অ্যাম্বুলেন্স, জরুরি চিকিৎসা সেবাদানকারী ডাক্তারদের বহনকারী গাড়ি, লাশবহনকারী যানবাহন, দমকল বাহিনী এবং গ্যাস-বিদ্যুৎ-পানি সরবরাহে নিয়োজিত গাড়ি। হরতাল চলাকালে জরুরি সেবাদানে কর্তব্যরত ব্যক্তিদের দায়িত্ব পালনে ও তাদের বহনকারী যানবাহন চলাচলে সহযোগিতা করার জন্য দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান রিজভী। রোববার রাজধানী ঢাকাসহ সারাদেশে ভোর ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে বিএনপি ও শরিক চারদলীয় জোট। গত ১৯ মে পল্টন ময়দান থেকে এই কর্মসূচি ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। গ্যাস-বিদ্যুৎ-পানি সমস্যার সমাধান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত, বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ ও দমন-নির্যাতন বন্ধের দাবিতে এই হরতালের ডাক দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/কেএমএস/১১৪২ ঘ.