জাবি, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেট ২০১০-২০১১ অর্থবছরের ৭৭ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে।
শুক্রবার সিনেটের ২৯ তম বার্ষিক অধিবেশনে এ অনুমোদন দেওয়া হয়। এছাড়া ২০০৯-২০১০ অর্থবছরের ৬৬ কোটি ৪০ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবিরের সভাপতিত্বে এবং সিনেট সদস্যদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক নাসির উদ্দিন এ বাজেট পেশ করেন।
২০০৯-২০১০ অর্থবছরের সংশোধিত বাজেটে এমফিল/পিএইচডি খাতে বরাদ্দ ৪ লাখ টাকা থেকে ৯ লাখ টাকা, বিজ্ঞাপন (কমন) খাতে ১ লাখ ৬০ হাজার টাকা থেকে ৮ লাখ টাকা, ভ্রমণ ভাতা দেড় লাখ থেকে ৯ লাখ টাকা, স্বাস্থ্য বীমা খাতে ৮ লাখ থেকে বাড়িয়ে ১২ লাখ টাকা করা হয়েছে।
এছাড়া বিজনেস স্টাডিজ অনুষদে ২.০২ লাখ, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে ০.৪১ লাখ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ৬.৮৫ লাখ এবং মার্কেটিং বিভাগে ৫.৭৯ লাখ টাকা নতুন বরাদ্দ দেওয়া হয়েছে।
বাজেটে পরিবহন, বিদ্যুৎ, গ্যাস ও টেলিফোন খাতে যথাক্রমে ৮৩৫.৫১ লাখ, ২৩৯.২৩ লাখ, ২৮.১৪ লাখ এবং ২৪.২০ লাখ টাকা ভর্তুকি ধরা হয়।
বশ্বিবদ্যিালয়রে উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবরি সনিটে অধবিশেনে বক্তৃতাকালে বলনে, বশ্বিায়নরে এ যুগে প্রতযিোগতিায় টকিে থাকার গুরুত্বর্পূণ উপায় হলো যুগোপযোগী উচ্চশক্ষিা।
তনিি বলনে, এ বশ্বিবদ্যিালয়ে বায়োটকেনোলজি অ্যান্ড জনেটেকি ইঞ্জনিয়িারংি বভিাগ খোলা হয়ছেে এবং বশ্বিবদ্যিালয়কে বহুমাত্রকি ও বচৈত্র্যির্পূণ র্পূণাঙ্গ বশ্বিবদ্যিালয় হসিবেে গড়ে তোলার জন্য মডিয়িা স্টাডজি, কম্পারটেভি লটিারচোর, উইমনে স্টাডজি, আইন বভিাগ ও মডেকিলে, প্রকৌশল ও ফাইন র্আটস অনুষদ খোলার বষিয় সক্রয়ি ববিচেনায় রয়ছে।ে ১৪ কোটি টাকা ব্যয়ে ৫২৫ আসন বশিষ্টি একটি নতুন ছাত্রী হল নর্মিাণরে বষিয়টি প্রক্রয়িাধীন রয়ছেে বলে তনিি জানান।
অধিবেশনে সিনেট ক্যাটাগরিতে অধ্যাপক ড. মো. আরজু মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৯৪০ ঘ.
bdnews24