২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় লাখো মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও উজান থেকে নামা ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারাসহ দেশের আরো কয়েকটি নদ-নদীর পানি বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 03:15 PM

Updated : 25 Aug 2022, 12:40 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা বর্ষণ ও উজান থেকে নামা ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারাসহ দেশের আরো কয়েকটি নদ-নদীর পানি বেড়েছে। সিলেটের ১১ টি উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবির্তিত রয়েছে। প্রায় সাড়ে ৫ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। তবে বেসরকারি হিসাবে এই সংখ্যা ৮ লাখের বেশি। নেত্রকোনার তিনটি উপজেলায় বন্যা পরিস্থিতিরও পরিবর্তন হয়নি। তিনটি উপজেলায় প্রায় ৬০টি গ্রামের ৫০ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে আছে। নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার নয়টি ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলের কমপক্ষে ১২ হাজার পরিবার পানিবন্দি। বন্যা কবলিত এলাকাগুলো বিশুদ্ধ পানি, জ্বালানি ও গো-খাদ্যের সংকট চরম আকার ধারণ করেছে। দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। বাড়ছে জনদুর্ভোগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকের প্রতিনিধিদের পাঠানো খবর: সিলেট: গত ১৯ দিন ধরে সিলেটের সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কিছুটা কমলেও বুধবারও বিপদসীমার উপরে ছিলো বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বন্যায় কবলিত উপজেলাগুলো হলো- বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, দক্ষিণ সুরমা, গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ, বিশ্বনাথ ও জৈন্তাপুর। বন্যার ফলে সিলেটের ১১ উপজেলার ৫ লাখ ২৮ হাজার ৭৪০ জন লোক পানিবন্দি অবস্থায় রযেছে বলে জানিয়েছে সিলেটে জেলা নিয়ন্ত্রণ কক্ষ। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৯৮ হাজার ৫৯৫। বন্যায় জেলার সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দুর্গতদের জন্য সরকারিভাবে ৮০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ১৩ হাজার ৩২৪ জন। সিলেটে জেলা প্রশাসনের খোলা নিয়ন্ত্রণকক্ষ থেকে বন্যা পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে। সিলেটের সিভিল সার্জন ডা. ফয়েজ আহমদ জানান, জেলার ১১টি বন্যাদুর্গত এলাকায় ১৩৭টি মেডিকেল টিম কাজ করছে। দুর্গত এলাকার বাসিন্দাদের মাঝে ৪৪ হাজার প্যাকেট খাবার স্যালাইন ও প্রায় এক লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। আরো প্রায় এক লাখ ট্যাবলেট মজুদ আছে। এগুলো পর্যায়ক্রমে বিতরণ করা হবে। সিলেটের জেলা প্রশাসনের বন্যা নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন জানান, মঙ্গলবার ও বুধবার বৃষ্টিপাত কিছুটা কম হচ্ছে। নদনদীর পানিও আগের চেয়ে কিছুটা কমেছে। তিনি জানান, বৃষ্টিপাত না হলে বন্যার পানি ধীরে ধীরে কমবে। ইকবাল হোসেন জানান, এ পর্যন্ত বন্যা আক্রান্ত এলাকাগুলোতে ৯৩৯ মেট্রিক টন চাল ও নগদ ২৭ লাখ ৯৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সিলেট পাউবো'র উপ-বিভাগীয় প্রকৌশলী মো. হেলাল উদ্দিন জানান, বুধবার বেলা ৩টায় দুপুরে সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে ৯ সেন্টি মিটার, কানাইঘাট পয়েন্টে ১ দশমিক ৪ মিটার, কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জের অমলসিদ পয়েন্টে ৭৪ সেন্টিমিটার ও বিয়ানীবাজারে শেওলা পয়েন্টে ৬৯ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। হেলাল উদ্দিন জানান, বুধবার সিলেটে ৩ মিলিমিটার, কানাইঘাটে ৬ মিলিমিটার ও বিয়ানীবাজারে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নেত্রকোনা: জেলার তিনটি উপজেলায় বন্যা পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। দূর্গাপুর, কলমাকান্দা, খালিয়াজুরী উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় ৬০ গ্রামের রাস্তাঘাট, বাড়ি-ঘর, শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে অনেক সড়ক। পানি উন্নয়ন বোর্ড জানায়, বর্ষণ ও পাহাড়ি ঢলে দূর্গাপুর উপজেলার গাওকান্দিয়া, কুল্লাগড়া, বাকলজোড়া, ঝাঞ্জাইল, বিরিশিরি ইউনিয়ন, কলমাকান্দা উপজেলার লেংগুরা, রংছাতি, খারনৈই, পোগলা, বড়কাপন, কৈলাটী ইউনিয়ন, খালিয়াজুরী উপজেলার চাকুয়া ও জগন্নাথপুর ইউনিয়নের প্রায় ৬০টি গ্রাম প্লাবিত হয়েছে। নেত্রকোনা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. হারুনুর রশীদ জানান, গত দুদিনের মত বুধবারও সোমেশ্বরী নদীর পানি বিপদ সীমার ৮৬ সেন্টিমিটার উপর দিয়ে, উব্দাখালী নদীর পানি ৫৬ সেন্টিমিটার ও ধনু নদীর পানি বিপদ সীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নীলফামারী: ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে মঙ্গলবার রাত ১০টা থেকে তিস্তা নদীর পানি বিপসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিলো বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে তিস্তা ব্যারাজের উজানে ও ভাটিতে দুটি উপজেলার নয়টি ইউনিয়নের নিম্নাঞ্চলসহ জেলার নিচু এলাকা তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, পাহাড়ি ঢল ও গত ২৪ ঘণ্টার টানা বর্ষণে মঙ্গলবার রাত থেকে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বাড়তে থাকে। মধ্যরাত থেকে পানি বেড়ে গিয়ে মঙ্গলবার দুপুর ৩টা পর্যন্ত বিপদসীমার ১০ সেন্টিমিটার (বিপদসীমা ৫২দশমিক ৪০সেন্টিমিটার) উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। পানি বাড়ায় ডিমলা উপজেলার খালিশা চাপানি, গয়াবাড়ি, পুর্ব ছ্তানাই, খগাখড়িবাড়ি, পশ্চিম ছাতনাই এবং ব্যারাজের ভাটিতে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি, জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, শৌলমারী ইউনিয়নের নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার বাড়ি-ঘরে হাঁটু সমান পানি উঠেছে। নীলফামারী কৃষি স