২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ার গার্মেন্টস কারাখানা খুলে দেওয়ার দাবি

ঢাকার আশুলিয়ায় বন্ধ হওয়া গার্মেন্টস কারাখানাগুলো দ্রুত খুলে দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2010, 04:35 PM

Updated : 25 Aug 2022, 12:36 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আশুলিয়ায় বন্ধ হওয়া গার্মেন্টস কারাখানাগুলো দ্রুত খুলে দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক ফেডারেশন। মঙ্গলবার বিকালে তোপখানা রোড়ের গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি বৈঠকের পর ফেডারেশনের নেতারা এই দাবি জানান। ১৯ টি শ্রমিক সংগঠন নিয়ে এ ফেডারেশন গঠিত। নেতৃবৃন্দ বিজিএমইএ'র জরুরি সভায় আশুলিয়ার সব গার্মেন্টস কারাখানা বন্ধ ঘোষণাকে 'অনভিপ্রেত' বলে অভিহিত করেন। তারা মালিক, শ্রমিক ও সরকারের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন। সভায় আশুলিয়ায় গত কয়েকদিনের ঘটনা ও বিজিএমইএ নেতাদের কারাখানা বন্ধ ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে উত্তেজনা ও নৈরাজ্য সৃষ্টি হতে পারে এমন কর্মকান্ড থেকে শ্রমিক, মালিকসহ সব মহলকে বিরত থাকারও আহবান জানানো হয়। জাতীয় গার্মেন্টস ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে সভায় শ্রমিক নেতা আবুল হোসাইন, সালাউদ্দিন স্বপন, সিরাজুল ইসলাম রনি, কামরুল আহসান, এম দেলোয়ার হোসেন, বদরুদ্দোজা নিজাম, এম এন জামাল চৌধুরী, নুরুল ইসলাম, নজরুল ইসলাম গাজী, মো. রফিক, কাজী মোহাম্মদ আলী, জাহানারা বেগম, লীমা ফেরদৌস, আলমগীর রনি, শফিকুল ইসলাম, গোলাম কাদীর, লাভলী ইসলাম ও মো. শামসুল হক বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২২৪ ঘ.