২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তানোর উপজেলা চেয়ারম্যান কারাগারে

১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে করা মামলায় রাজশাহীর তানোর বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান এমরান আলী মোল্লাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2010, 02:54 PM

Updated : 25 Aug 2022, 12:37 PM

রাজশাহী, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে করা মামলায় রাজশাহীর তানোর বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান এমরান আলী মোল্লাকে কারাগারে পাঠিয়েছে আদালত। এই মামলায় বিএনপির আরো ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে জেলার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করেন। শুনানি শেষে হাকিম এ বি এম মাহমুদুল হক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রোববার ১৪৪ ধারা লঙ্ঘন ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলাটি করা হয়। এতে ৭৮ জনের নাম উল্লেখসহ বিএনপির অজ্ঞাত চারশ' নেতাকর্মীকে আসামি করা হয়। উপজেলা চেয়ারম্যান ছাড়া কারাগারে পাঠানো বিএনপি নেতাকর্মীরা হলেন- আবদুল মান্নান, তোফাজ্জল হোসেন তোফা, হাবিবুর রহমান, কাশেম, আনোয়ার, সোহাগ, মতিউর রহমান, এমরান, মিজান, মজিবর ও খলিলুর রহমান। তানোর থানা ওসি বজলুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার উপজেলা জাতীয়তাবাদী যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে এমরান আলী মোল্লা ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শীশ মোহাম্মদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় স্থানীয় প্রশাসন উপজেলা পরিষদ এলাকায় ১৪৪ ধারা জারি করে। কিন্তু বিএনপি নেতাকর্মীরা নিষেধাজ্ঞা ভঙ্গ করে বিক্ষোভ এবং পুলিশের উপর হামলা চালায়। তিনি আরো বলেন, ওই দিনের ঘটনায় সোমবার রাতে শীশ মোহাম্মদসহ ১৪ জনের নাম উল্লেখসহ ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে তানোর থানায় এমরান আলী মোল্ল