রংপুর, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই স্থানে একই সময়ে বিএনপি'র দুই গ্র"প সম্মেলন ডাকায় রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরে মঙ্গলবার দুপুর থেকে ১৪৪ ধারা জরি করেছে প্রশাসন।
পীরগঞ্জের শাহ আব্দুর রউফ কলেজ চত্বরে উপজেলা বিএনপির দুই গ্র"প সম্মেলন ডাকলে উত্তেজনা সৃষ্টি হয়। গোলযোগের আশঙ্কায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শাহীন মো. আসাদুজ্জামান।
ইউএনও জানান, মঙ্গলবার দুপুর ১২ টা থেকে পুরো উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
তিনি জানান, উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ও নুর মোহাম্মদ মণ্ডলের নেতৃত্বাধীন দুই গ্র"প সম্মেলন ডাকে।
সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, বেশ কয়েকদিন আগেই শাহ আব্দুর রউফ কলেজে উপজেলা বিএনপির কাউন্সিল আহবান করা হয়। সে জন্য সব প্রস্তুতিও নেওয়া হয়েছিলো। কিন্তু নুর মোহাম্মদ মণ্ডলের নেতৃত্বে কয়েকজন 'জনবিচ্ছিন্ন' ব্যক্তি কাউন্সিল ভণ্ডুল করার জন্য একই স্থানে সমাবেশ আহবান করে।
তিনি বলেন, "আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্থান পরিবর্তন করে বালুয়াহাট এলাকায় কাউন্সিল করার প্রস্তুতি নিয়েছি।"
অপরদিকে নুর মোহাম্মদ মণ্ডল বলেন, "আমরা আগে থেকে সেখানে সমাবেশ করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম"।
তবে এ ব্যাপারে আর কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।
পীরগঞ্জ থানার ওসি রওশন মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৪৪ ধারা জারি করার পর উপজেলা সদরে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯০৮ ঘ.
bdnews24