২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল নিষিদ্ধের প্রস্তাব আনছেন জাপা সাংসদ

স্থায়ীভাবে হরতাল নিষিদ্ধের প্রস্তাব করে একটি বেসরকারি বিল উত্থাপনের উদ্যোগ নিচ্ছেন বলে সংসদকে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) সাংসদ মুজিব-উল-হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 03:32 PM

Updated : 25 Aug 2022, 12:33 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থায়ীভাবে হরতাল নিষিদ্ধের প্রস্তাব করে একটি বেসরকারি বিল উত্থাপনের উদ্যোগ নিচ্ছেন বলে সংসদকে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) সাংসদ মুজিব-উল-হক। তিনি বলেন, খসড়া আইনে হরতালের নামে জনগণের সম্পদের ক্ষতির জন্য কেন্দ্রীয় নেতাদের দায়ী করা হবে। সোমবার সংসদে নতুন অর্থবছরের (২০১০-১১) জন্য প্রস্তাবিত বাজেটের ওপর বক্তৃতা করার সময় জাপা সাংসদ মুজিব এ কথা বলেন। আগামী ২৭ জুন প্রধান বিরোধীদল বিএনপির ডাকা হরতালের সমালোচনা করে মুজিব বলেন, "কোনো দল চাইলে হরতাল ডাকতে পারে, তবে আমার তখন গা[িড় চালানোর অধিকার আছে।" তিনি বলেন, "হরতালের সময় আমি অফিস করতে চাইলে কেউ আমাকে রাস্তায় বাধা দিতে পারে না অথবা আমার গাড়িও ভাঙতে পারে না। সংবিধান সে ধরনের অধিকার কাউকে দেয়নি।" মুজিব বলেন, "জনগণকে চিরতরে হরতালের অভিশাপ থেকে মুক্ত করতে হবে।" খুব শিগগিরই সংসদে এ ব্যাপারে একটি বেসরকারি বিল উত্থাপন করবেন বলে তিনি জানান। বিলটির প্রতি সমর্থন চেয়ে মুজিব বলেন, "এই বিলে আমি প্রস্তাব করেছি যে হরতালের সময় শ্রমিকরা যদি জনগণের সম্পদ ধ্বংস করে তবে তার দায়-দায়িত্ব কেন্দ্রীয় নেতাদের নিতে হবে।" জাতীয় সংসদে মন্ত্রীরা নন এমন সদস্যরা বেসরকারি বিল উত্থাপন করেন। সংসদীয় রীতি অনুসারে কেবল বৃহস্পতিবার বেসরকারি বিল উত্থাপন করা হয়। সরকার চাইলেই কেবল এই বিল পাশ করা হয়। অধিকাংশ ক্ষেত্রে কণ্ঠভোটে বাতিল হওয়ার আগে বিলটি অনানুষ্ঠানিকভাবে সংসদে আলোচনা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেবি/এমএসবি/এমএসবি/২১২৮ ঘ.