২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মনিরপেক্ষ মানবতার পক্ষে ত্রি-মহাদেশীয় সম্মেলন

বিশ্ব শান্তি, ন্যায় বিচার ও ধর্মনিরপেক্ষ মানবতার পক্ষে ত্রি-মহাদেশীয় সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2010, 10:41 AM

Updated : 25 Aug 2022, 12:31 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব শান্তি, ন্যায় বিচার ও ধর্মনিরপেক্ষ মানবতার পক্ষে ত্রি-মহাদেশীয় সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। ৭১ এর গণহত্যা, যুদ্ধাপরাধীদের বিচার এবং জঙ্গি মৌলবাদের উত্থানের পরিপ্রেক্ষিতে ধর্মনিরপেক্ষ মানবতাবাদীদের করনীয় সম্পর্কে এ সম্মেলনে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হবে। রোববার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একদিনের এ সম্মেলনের উদ্বোধন করা হয়। কবির চৌধুরীর সভাপতিত্বে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার ১১টি দেশের ৪৪ জন প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। বিকাল ৩ টায় হোটেল সোনারগাঁয়ে শুরু হয় মূল অধিবেশন। তিনটি ভাগে আলাদাভাবে এ অধিবেশন সাড়ে ৪টা পর্যন্ত চলে। তবে এসব অধিবেশনে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেয়া হয়নি। পরে 'ঢাকা ডিক্লারেশন' নামে একটি ঘোষণাপত্র ওসমানী মিলনায়তনে বিকেল ৫ টায় ঘোষণা কর হবে। বাংলাদেশে গণহত্যা এবং যুদ্ধাপরাধীদের বিচার শীর্ষক কর্ম অধিবেশনে সভাপতি হিসেবে রয়েছেন পাকিস্তানের সাংবাদিক আই এ রহমান, প্রধান অতিথি হিসেবে আছেন আইনমন্ত্রী শফিক আহমেদ, মূল আলোচক এর্টনি ইউলিয়াম স্লোন (কানাডা), কবি আহমেদ সেলিম (পাকিস্তান), সাংবাদিক মানষ ঘোষ (ভারত)। এছাড়া বক্তা হিসেবে বিচারপতি মোহাম্মদ গোলাম রব্বানী, মানবাধিকার নেত্রী নাসিমা আক্তার (পাকিস্তান), সাংবাদিক যুবনাথ লামসাম (নেপাল) এবং বাংলাদেশের ডা. নুজহাত চৌধুরী শম্পা। এ অধিবেশনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ব্যারিস্টার তুরীন আফরোজ। 'জঙ্গি মৌলবাদীদের উত্থান: প্রেক্ষাপট উপমহাদেশ ও বিশ্ব' শীর্ষক এ কর্ম অধিবেশনে সভাপতিত্ব করেন নেপালের সাবেক মন্ত্রী কৃষ্ণ বাহাদুর মাহারা। প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মূল আলোচক ছিলেন সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ ক্রিস ব্লাক বার্ণ (যুক্তারাজ্য), ড. পিটার কাস্টার্স (নেদারল্যান্ড), অধ্যাপক আবুল বারকাত। এ অধিবেশনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাফর মালিক (পাকিস্তান), চলচ্চিত্র নিমার্তা গৌতম ঘোষ (ভারত), অ্যাডভোকেট মুজিবর রহমান (পাকিস্তান)। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ড. ফরিদা মজিদ। 'মৌলবাদ ও সা