২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক-মাইক্রো সংঘর্ষে দুই চিকিৎসকের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় শনিবার সকালে ট্রাকের সঙ্গে একটি মাইক্রেবাসের সংঘর্ষে দুই চিকিৎসকসহ তিনজন নিহত হয়েছেন। আরও ছয় চিকিৎসকসহ আহত হয়েছেন সাতজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2010, 08:49 AM

Updated : 25 Aug 2022, 12:28 PM

দিনাজপুর, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় শনিবার সকালে ট্রাকের সঙ্গে একটি মাইক্রেবাসের সংঘর্ষে দুই চিকিৎসকসহ তিনজন নিহত হয়েছেন। আরও ছয় চিকিৎসকসহ আহত হয়েছেন সাতজন। গুরুতর আহত ছয় চিকিৎসককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত চিকিৎসকরা সবাই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের। রাজশাহীতে চিকিৎসকদের একটি সম্মেলনে যোগ দিতে তারা একসঙ্গে মাইক্রোবাস যোগে যাচ্ছিলেন। নিহতরা হলেন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. ইউসুফ আলী ও ডা. তৈয়বুর রহমান এবং মাইক্রোবাস চালক জুয়েল। দুর্ঘটনায় দুই জেষ্ঠ্য চিকিৎসকের মৃত্যুর খবরে হাসপাতালের চিকিৎসকসহ কলেজের শিক্ষার্থীরা হাসপাতালে ছুটে আসেন। তাদের অনেকে এসময় কান্নায় ভেঙে পড়েন। আহতরা হলেন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শামসুল আলম চৌধুরী, সহকারী রেজিস্ট্রার ডা. তৌহিদুল, ডা. শাহিন, ডা. নুরুজ্জামান, ডা. আবু বক্কর ও ডা. জয় এবং ট্রাকচালক রেজাউল। ট্রাকচালক রেজাউলকে ওসমানপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ঘোড়াঘাট উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ভেলাইন হরিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ঘোড়াঘাট থানার ওসি নাসিরুদ্দিন মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৭ টার দিকে ভেলাইন হরিপাড়ায় রাজশাহীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে একটি খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চিকিৎসক ইউসুফ আলী ও তৈয়বুর রহমান এবং মাইক্রোবাস চালক জুয়েল নিহত হন। আহত হন ট্রাকচালকসহ ছয়জন চিকিৎসক। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক জিল্ল