২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পিস্তলসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরে টঙ্গীর মাংস পট্টি থেকে পুলিশ পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2010, 06:04 AM

Updated : 25 Aug 2022, 12:29 PM

গাজীপুর, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে টঙ্গীর মাংস পট্টি থেকে পুলিশ পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫টার দিকে তাকে পয়েন্ট ৩২ বোরের পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। তার ডাক নাম শিমুল (২৫)। বাড়ি চুয়াডাঙ্গার ছুটিপুর গ্রামে। গাজীপুর সদরের হায়দরাবাদ এলাকায় সে ভাড়া থাকতো। টঙ্গী থানার ওসি তপন চন্দ্র সাহা জানান, তার বিরুদ্ধে ২০০২ সালে একই থানায় একটি অস্ত্রমামলা রয়েছে। এ মামলায় সে জামিনে আছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২০০ ঘ.