নওগাঁ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের হোটেল পট্টি এলাকা থেকে বৃহস্পতিবার রাতে দুইটি থ্রি নট থ্রি রাইফেল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রাত ১০টার দিকে এলাকার খোদাবক্শ নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের পাশে মাটি কাটার সময় শ্রমিকরা মাটির নিচে রাইফেল ও গুলি দেখে পুলিশকে খবর দেয়।
নওগাঁ থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, কোনো সন্ত্রাসী গ্র"প গুলিসহ রাইফেল দুইটি ওখানে লুকিয়ে রেখে থাকতে পারে।
আবার স্বাধীনতা যুদ্ধের সময়ও এই অস্ত্র ও গুলি এখানে লুকিয়ে রাখা হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৩ ঘ.
bdnews24