২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত বাংলাদেশীর লাশ হস্তান্তর করেছে বিএসএফ

নওগাঁর ধামইরহাট উপজেলার চকিলাম সীমান্তে বুধবার রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে নিহত মোতালেব হোসেনের লাশ বৃহস্পতিবার হস্তান্তর করেছে বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2010, 04:07 PM

Updated : 25 Aug 2022, 12:23 PM

নওগাঁ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর ধামইরহাট উপজেলার চকিলাম সীমান্তে বুধবার রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে নিহত মোতালেব হোসেনের লাশ বৃহস্পতিবার হস্তান্তর করেছে বিএসএফ। বৃহস্পতিবার বিকালে বিডিআর-বিএসএফ অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক শেষে সন্ধ্যায় বিডিআর কর্তৃপক্ষের কাছে মোতালেবের লাশ হস্তান্তর করা হয়। বৈঠকে বাংলাদেশ রাইফেলসের পক্ষে নেতৃত্ব দেন ৩ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আল-মামুন এবং বিএসএফ'র পক্ষে নেতৃত্ব দেন ২৮ শালগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল অলোক কুমার। লে. কর্ণেল আল-মামুন জানান, বিডিআর ওই দিন সন্ধ্যায় মোতালেবের লাশ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ রাতেই তার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে। লাশ হস্তান্তরের পর ওই সীমান্তে উত্তেজনা প্রশমিত হয়েছে। তিনি বলেন, মোতালেব ও তার সহযোগীরা ভারত রথকে গরু পাচারের জন্য বুধবার রাত সোয়া ১২টার দিকে সীমান্তের ২৬৬ মেইন পিলারের ৩ এস সাব পিলারের কাছে কাঁটা তারের বেড়া কাটার সময় শালগ্রাম বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই মোতালেব নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১৫৩ ঘ.