২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণিসম্পদ অধিদপ্তরের ৬৮ কর্মকর্তার পদোন্নতি

প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে তিনটি স্তরে মোট ৬৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 06:11 PM

Updated : 25 Aug 2022, 12:15 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে তিনটি স্তরে মোট ৬৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে উপ-পরিচালক পদে ছয় জন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) পদে ৬১ জন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পদে একজন পদোন্নতি পেলেন। বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করে। সদ্য পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের পদায়নসহ ৭৫ কর্মকর্তার পদে একইদিন রদবদল করা হয়। উপ-পরিচালক পদে পদোন্নতি পাওয়া সহকারী পরিচালক পর্যায়ের কর্মকর্তারা ইতোমধ্যেই উপ-পরিচালকের পদে চলতি দায়িত্ব পালন করছিলেন। পদোন্নতির মাধ্যমে তাদের এ পদে নিয়মিত করা হয়েছে। পদোন্নতি পাওয়া উপ-পরিচালকদের মধ্যে প্রাণিসম্পদ ঔষধাগারের ডা. পুলিন চন্দ্র ভৌমিককে খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, যশোরের প্রাণিসম্পদ অধিদপ্তরের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) পার্থ রথি সরকারকে চট্টগ্রামের বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরে, রাজশাহীর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের ডা. রঞ্জন কুমার বিশ্বাসকে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণি ক্রয় ও উন্নয়ন শাখায়, প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব ও বাজেট শাখার ডা. মোশাররফ হোসেন ও প্রশাসন-১ শাখার ডা. মনিরুজ্জামান চৌধুরীকে একই শাখায় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণি ক্রয় ও উন্নয়ন শাখার ডা. হাসান ইমামকে কেন্দ্রীয় ঔষধাগারের উপ-পরিচালক পদে পদায়ন করা হয়। এছাড়া সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের চলতি দায়িত্বে থাকা উপ-পরিচালক ডা. ইব্রাহিম হোসেনকে রাজশাহীর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর এবং প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের মিডিয়া ও সীড কালচার শাখার পিএসও ডা. এএফএম হামিদুল হককে সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের উপ-পরিচালকের পদে চলতি দায়িত্বে বদলি করা হয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে অধিদপ্তরের সহকারী পরিচালক পদে চলতি দায়িত্বে থাকা ডা. মুন্সী ইনামুল হককে শরিয়তপুর, ঢাকার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু তাহের আহম্মেদকে সুনামগঞ্জ, চলতি দায়িত্বে থাকা বাগেরহাটের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরুল আমিনকে একই দপ্তরে, ঢাকার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমজাদ হোসেনকে মিরপুর কেন্দ্রীয় মুরগী খামারের হাঁস-মুরগী স