২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে আগুনে ১১টি দোকান পুড়ে গেছে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ বাজারে বুধবার ভোরে আগুনে ১১টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 05:07 PM

Updated : 25 Aug 2022, 12:15 PM

নারায়ণগঞ্জ, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ বাজারে বুধবার ভোরে আগুনে ১১টি দোকান পুড়ে গেছে। দমকল বাহিনীর দু'টি ইউনিট আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বন্দর থানার ওসি হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে বাজারে পল্লী বিদ্যুতের একটি তার ছিড়ে পড়লে তা থেকে আগুন ধরে যায়। এতে বাজারের ১১টি দোকান ও শতাধিক আবাসিক বাড়ির বৈদ্যুতিক মিটার, ফ্রিজ, টেলিভিশন ও বৈদ্যুতিক পাখা জ্বলে যায়। বন্দর দমকলের ইনচার্জ শামীম আহমেদ বলেন, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২৩০০ ঘ.