ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেসরকারি এক হাজার ৬১২টি শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে এমপিও'র নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। এ নিয়ে তিনবার এই তালিকা প্রকাশ করা হলো।
নতুন তালিকায় ১৯০টি শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগের তালিকা (৩১ মে'র) থেকে বাদ দেওয়া হয়েছে ৬১টি প্রতিষ্ঠানকে।
বুধবার রাত ৮টা ৫৫ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নতুন তালিকাটি প্রকাশ করা হয়। www.moedu.gov.bd ঠিকানায় তালিকাভুক্ত প্রতিষ্ঠানের নাম পাওয়া যাবে।
নতুন তালিকায় আছে- নিু মাধ্যমিক বিদ্যালয় ৪৯টি, মাধ্যমিক বিদ্যালয় ৪১টি, স্কুল অ্যান্ড কলেজ ৮টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ২৮টি, ডিগ্রি কলেজ ৭টি , দাখিল মাদ্রাসা ২২টি, আলিম মাদ্রাসা ৪টি, ফাজিল মাদ্রাসা ২টি, কারিগরী মাধ্যমিক বিদ্যালয় ৭টি, ব্যবসা ব্যবস্থাপনা কলেজ ২২টি।
বাদ পড়েছে নিু মাধ্যামিক বিদ্যালয় ২০টি, মাধ্যমিক বিদ্যালয় ৯টি, উচ্চ মাধ্যমিক কলেজ একটি, দাখিল মাদ্রাসা ১২টি, আলিম মাদ্রাসা ৩ টি, কারিগরী মাধ্যমিক বিদ্যালয় ১০টি, ব্যবসা ব্যবস্থাপনা কলেজ ৬টি।
বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংসদে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রাতেই এই তালিকা প্রকাশ করার কথা জানান।
এর আগের তালিকা প্রকাশ করা হয়েছিল গত ৩১ মে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ তালিকা চূড়ান্ত করেন। ওই তালিকায় এক হাজার ৪৮৩টি শিক্ষা প্রতিষ্ঠান রাখা হয়েছিল।
গত ৭ মে প্রথম এপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়। এই তালিকাটি চূড়ান্ত করা হয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের তত্ত্বাবধানে। এতে ছিল এক হাজার ২২টি প্রতিষ্ঠান।
এ তালিকায় রাজনৈতিক বিবেচনায় এমপিভুক্তির অভিযোগ উঠে। গত ১০ মে মন্ত্রিসভার বৈঠকেও এ তালিকা নিয়ে সমালোচনা হয়। ওই বৈঠকে প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং এমপিও তালিকা ফের যাচাই-বাছাই করার জন্য তিনি আলাউদ্দিন আহমেদকে দায়িত্ব দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএসবি/২২৪৬ ঘ.
bdnews24