ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমার দেশের প্রকাশনা সংক্রান্ত বাধা তুলে নেওয়ার পাশাপাশি ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
বুধবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এক আলোচনা সভায় তারা এ দাবি জানান।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) '১৬ জুন সংবাদপত্রের কালো দিবস' শীর্ষক এ সভার আয়োজন করে।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ বলেন, "জুন মাস এলেই সংবাদপত্রের কণ্ঠরোধ করতে আওয়ামী লীগ সরকার অস্থির হয়ে যায়। প্রতিবাদে সাংবাদিকরা রাজপথে নেমেছে, রাজপথেই থাকবে।"
নিউজ টুডে'র সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, "অগণতান্ত্রিক ফ্যাসিবাদী কার্যক্রম সরকারের জন্য শুভ প্রমাণিত হয় না। আমার দেশ, চ্যানেল ওয়ান ও যমুনা টিভি চালু করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হবার আহবান জানান তিনি।"
অবিলম্বে আমার দেশের প্রকাশনা সংক্রান্ত বাধা তুলে নেওয়ার পাশাপাশি মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানান তিনি।
সমাবেশে আরো বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ, বিএফইউজের মহাসচিব এমএ আজিজ, ডিইউজের সভাপতি আবদুস শহিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন, আমার দেশ-এর যুগ্ম বার্তা সম্পাদক জাহাঙ্গীর ফিরোজ, সাংবাদিক কাদের গনি চৌধুরী, বাছির জামাল, আমিরুল ইসলাম কাগজী প্রমুখ।
এদিকে, জাতীয় প্রেসক্লাব সদস্য কবিদের সংগঠন কবিতাপত্র পরিষদ দৈনিক আমার দেশ, চ্যানেল ওয়ান, যুমনা টিভি বন্ধ হয়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে।
বুধবার সংগঠনের সভাপতি আহমদ সেলিম রেজা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, স
bdnews24