২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই লেনদেনে নতুন রেকর্ড

ঢাকার শেয়ার বাজারে (ডিএসই) একদিনের লেনদেনে আবারো নতুন রেকর্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 11:57 AM

Updated : 25 Aug 2022, 12:17 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার শেয়ার বাজারে (ডিএসই) একদিনের লেনদেনে আবারো নতুন রেকর্ড হয়েছে। বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন দাঁড়ায় ২ হাজার ৪৮৬ কোটি টাকা। এর আগে লেনদেনের সর্বোচ্চ রেকর্ড ছিলো গত ১৪ জুন তারিখে ২ হাজার ৪৪৪ কোটি টাকা। আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে শেয়ার বাজারে ব্যক্তি বিনিয়োগকারীর লাভের উপর কর আরোপ না করায় বিনিয়োগকারীরা ইতিবাচক প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তাবিত বাজেটে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদেরকে আয়করের আওতার বাইরে রাখায় বাজার এমন চাঙ্গা হয়ে উঠেছে। এ ব্যাপারে মিউচ্যুয়াল ফান্ড ব্যবস্থাপক ইওয়ার সাইদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই উর্ধ্বগতি অপ্রত্যাশিত নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/কিউএইচ/কেএমএস/১৭৪৮ ঘ.