২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮

মানিকগঞ্জেরে ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আট জন নিহত ও কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 11:43 AM

Updated : 25 Aug 2022, 12:17 PM

মানিকগঞ্জ, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জেরে ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আট জন নিহত ও কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। পুলিশ তিনজনের লাশ সনাক্ত করেছে। এরা হলেন- দৌলতপুর উপজেলার চরকাটারী গ্রামের সামাদ মন্ডলের স্ত্রী হনুফা বেগম (৩৫), তার মেয়ে আসমানী (১০) ও ছেলে ইমরান (৭)। বুধবার দুপুর একটার দিকে উপজেলার পুকুরিয়া এলাকায় নবীন পরিবহনের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান জানান, সংঘর্ষে বাসটি ছিটকে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আটজন মারা যায়। আহত হয় কমপক্ষে ৩৫ জন। আহতদের মধ্যে রহমত আলী (৩২), রেহেনা বেগম (৪২), হেলাল মিয়া (২৫), জুলেখা বেগম (৩৮), আদিত্ত চন্দ্র সরকার (২৮), মজিবর রহমান (৫৫), সমর আলী (৪২), আব্দুল বাছেদ (৪৪), প্রদীপ (৩০), শাহিদা আক্তার (৩৭), হালিমা বেগম (৪০), আনিছুর রহমান (৩৫), জুলেখা আক্তার (৩৮), সিয়ামকে (৫) মানিকগঞ্জ সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এসআই লুৎফর রহমান জানান, ট্রাকটি আটক করা হয়েছে। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/১৭৩৭ ঘ.