সিলেট, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জৈন্তাপুর ও তামাবিল সীমান্তে মঙ্গলবার বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গোলাগুলির ঘটনায় বিডিআরের পতাকা বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিএসএফ।
বিডিআর ২১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার জাহিরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত থেকেই বিএসএফ-১ ব্যাটালিয়নের অধিনায়ক শেখর গুপ্তার সঙ্গে আলোচনার জন্য তিন-চারবার মৌখিক অনুরোধ জানানো হলেও বিভিন্ন অজুহাতে তা প্রত্যাখান করেন শেখর গুপ্তা।
তিনি আরো জানান, বিষয়টি এখন উচ্চ পর্যায়ে জানানো হবে।
মঙ্গলবার দুপুরে জৈন্তাপুরের শ্রীপুর, নলজুড়ী, মিনাটিলা এবং গোয়াইনঘাটের তামাবিল সীমান্তে দুপক্ষের মধ্যে অন্তত দু'হাজার রাউন্ড গুলি বিনিময় হয় বলে জানান ২১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার জহিরুল আলম।
ভারতের ৫০-৬০ জন খাসিয়া শ্রীপুর সীমান্তের নলজুড়ী এলাকায় বাংলাদেশের প্রায় ৩'শ গজ ভেতরে ঢুকে জমি চাষের চেষ্টা চালায়। তাদের নিষেধ করা হলেও তা না মানলে বিডিআর লাল পতাকা উত্তোলন করলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গোলাগুলি শুরু হয়।
গোলাগুলি চলাকালে স্থানীয় একজন আহত হয়েছেন বলে বিডিআর জানায়। পায়ে গুলিবিদ্ধ হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে স্থানীয়রা জানায়, আহত হয়েছেন আব্দুল জলিলসহ তিনজন। অপর দু'জনের মধ্যে একজন হলেন খোকন মিয়া (৩৬)। আরেকজনের নাম জানা যায়নি। তাদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপে
bdnews24