২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ভাইয়ের হাতে ভাই খুন

জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভাষাণকোটা গ্রামে মঙ্গলবার রাতে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 10:22 AM

Updated : 25 Aug 2022, 12:17 PM

ঝিনাইদহ, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভাষাণকোটা গ্রামে মঙ্গলবার রাতে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই। নিহত মোশাররফ হোসেন (৩০) ভাষাণকোটা গ্রামের তক্কেল বিশ্বাসের ছেলে। ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৪ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে অনেক থেকেই বিরোধ চলছিল। রাত ১০টার দিকে দু'ভাইয়ের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে ছোট ভাই আসাদুল ইসলাম বড় ভাই মোশাররফকে দা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর থেকে আসাদুল ইসলাম পলাতক রয়েছে বলে জানান এসপি। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৬১৮ঘ.