২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে ৩ ইউনিট বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে বুধবার আগুন লেগে তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 06:59 AM

Updated : 25 Aug 2022, 12:18 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে বুধবার আগুন লেগে তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর ফলে জাতীয় গ্রীডে ৩শ ৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সকাল ৮ টায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ইউনিটগুলোর উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানান আশুগঞ্জ পাওয়ার ষ্টেশনের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর ফলে ১শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ৩ নং ইউনিট, ১শ ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ৫ নং ইউনিট এবং ১শ ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ৪নং ইউনিট বন্ধ হয়ে যায়। কারখানার নিজস্ব প্রকৌশলীরা ইউনিটগুলো চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। তবে কবে নাগাদ এগুলো চালু করা যাবে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। আবদুল খালেক আরো জানান, প্রতিদিন মোট সাতটি ইউনিট থেকে প্রায় ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এ কেন্দ্রে মোট সাতটি ইউনিট রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২৫৩ঘ.