২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনায় নৌ-ডাকাতি, আহত ১০

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা এলাকায় যমুনা নদীতে সোমবার নৌ-ডাকাতি হয়েছে। ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 04:45 PM

Updated : 25 Aug 2022, 12:12 PM

সিরাজগঞ্জ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা এলাকায় যমুনা নদীতে সোমবার নৌ-ডাকাতি হয়েছে। ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ১০ জন আহত হয়েছে। তারা যাত্রীদের নগদ টাকা, মোবাইল ফোন সেটসহ ও মূল্যবান মালামাল লুট করে। আহতদের মধ্যে রয়েছেন- মেঘাই গ্রামের জালাল, আলমপুর গ্রামের চান, মান্নান, ছালাভরা গ্রামের সাহেব আলী, নান্নু, মতিন, ঠান্ডু ও খোকা। বাকিদের নাম জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। স্থানীয় ও আহতরা জানান, চর নলিন হাট থেকে তিনটি ইঞ্জিনচালিত নৌকা যাত্রী নিয়ে কাজিপুরের মেঘাই ঘাটে যাচ্ছিল। রাত ৮টার দিকে নৌকাগুলো যমুনা নদীর মেঘাই ৩ নম্বর সলিড স্পারের কাছে এলে ডাকাতের কবলে পড়ে। কাজিপুর থানার ওসি মনোজ কুমার রায় বলেন, "নদীতে ডাকাতি হওয়ার কথা শুনেছি। কেউ মামলা করতে আসেনি। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৮ ঘ.