২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় ধসে প্রাণহানিতে হাসিনা, খালেদার শোক

কক্সবাজার ও বান্দরবানে পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া পৃথক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 02:55 PM

Updated : 25 Aug 2022, 12:12 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার ও বান্দরবানে পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া পৃথক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি উভয় জেলায় উদ্ধার কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনা আহতদের সুচিকিৎসা প্রদানের জন্যও সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন। পৃথক বার্তায় খালেদা জিয়া বলেন, এতো প্রাণহানি দেশের জন্য অপূরণীয় ক্ষতি। এর ফলে জাতীয় জীবনে গভীর শোকের ছায়া বিস্তার করেছে। বিরোধী দলীয় নেতা নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মীতাও প্রকাশ করেন। এছাড়া সাত সেনা সদস্যসহ ১৫ জন নিখোঁজ ও হাজার হাজার মানুষ পানিবন্দি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসন। তিনি নিহতদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন। সেইসঙ্গে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ও পানিবন্দি মানুষের দুর্দশা লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সমাজের সর্বস্তরের মানুষকে উদ্ধার কাজে এগিয়ে আসার আহ্বান জানান খালেদা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/২০৩৯ ঘ.