২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তার লাশ উদ্ধার

পাবনা শহরের হাসপাতাল রোডের নিজ বাসা থেকে মঙ্গলবার দুপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 10:41 AM

Updated : 25 Aug 2022, 12:13 PM

পাবনা, ১৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা শহরের হাসপাতাল রোডের নিজ বাসা থেকে মঙ্গলবার দুপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মোহাম্মদ মনিরুজ্জামান (৩৭) স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সহকারী ডিপো ইনচার্জ। তিনি ময়মিনসিংহ জেলার ত্রিশাল উপজেলার চরপাড়া গ্রামের আবু বক্কারের ছেলে। পুলিশ জানায়, মাথার পিছনে ধারালো কোনো কিছুর আঘাতে মনিরের মৃত্যু হয়েছে। পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। পাবনা সদর থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই বাড়ির মালিক সাঁিথয়া উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ দুর্গন্ধ পেয়ে পুলিশে দেয়। এরপর ঘরের দরজা ও জানালা ভেঙে মনিরুজ্জামানের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি আরো জানান, ঘটনার তদন্ত চলছে, তবে কেউ গ্রেপ্তার হয়নি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পাবনা সদর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৬৪০ঘ.