২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরমপন্থি জনযুদ্ধের সদস্য ভারতে গ্রেপ্তার

চরমপন্থি সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) চুয়াডাঙ্গার কমান্ডার আক্রাম হোসেনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ভারতের পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2010, 01:53 PM

Updated : 25 Aug 2022, 12:10 PM

ঝিনাইদহ, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চরমপন্থি সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) চুয়াডাঙ্গার কমান্ডার আক্রাম হোসেনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ভারতের পুলিশ। নদীয়া জেলার চাবরা থানার হুদো গ্রাম থেকে শনিবার তাকে গ্রেপ্তার করা হয় বলে চুয়াডাঙ্গার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মো. নজরুল ইসলাম নিশ্চিত করেন। সোমবার চাবরা থানা পুলিশের বরাত দিয়ে এসপি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হুদো গ্রামের মাঝেরপাড়ার নায়েব আলী নামের একজনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আক্রামের বিরুদ্ধে দামুরহুদা থানায় নয়টি হত্যাসহ অপরহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। দেশে পুলিশ ও র‌্যাবের অভিযান অব্যাহত থাকায় আক্রাম পালিয়ে ভারতে আশ্রয় নেয় বলে পুলিশ কর্মকর্তা জানান। আক্রাম হোসেনের বাড়ি চুয়াডাঙ্গার দুমুরহুদা উপজেলার তারুলিয়া গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪০ ঘ.