২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে তিন ডাকাত গ্রেপ্তার

নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের ব্রাহ্মন্দী পশ্চিমপাড়া গ্রাম থেকে শনিবার মধ্য রাতে র‌্যাবের পোশাক পড়া তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2010, 11:53 AM

Updated : 25 Aug 2022, 12:07 PM

নরসিংদী, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের ব্রাহ্মন্দী পশ্চিমপাড়া গ্রাম থেকে শনিবার মধ্য রাতে র‌্যাবের পোশাক পড়া তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- শরিফুল (২৩), আমিনুল (২২) ও দুলন (২২)। শিবপুর থানার ওসি মজিবুর রহমান মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত দেড়টার দিকে ৭/৮ জনের একটি ডাকাত দল ব্রাহ্মন্দী গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় এলাকাবাসী টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালাতে গেলে এলাকাবাসীর সহায়তায় খেলনা এ কে ৪৭ রাইফেল ও দুটি চাকুসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে চার ডাকাত পালিয়ে গেছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি মজিবুর রহমান জানান। এ ব্যাপারে শিবপুর থানায় পৃথক দু'টি মামলা দায়ের হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৭৪৯ঘ.