২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীকে গুলি করে ১৪ লাখ টাকা ছিনতাই

রাজধানীর সুত্রাপুরে লালকুঠি শ্যামবাজার এলাকায় আব্দুল জলিল (৩৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে সন্ত্রাসীরা প্রায় ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2010, 11:27 AM

Updated : 25 Aug 2022, 12:07 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সুত্রাপুরে লালকুঠি শ্যামবাজার এলাকায় আব্দুল জলিল (৩৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে সন্ত্রাসীরা প্রায় ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। রোববার বেলা ২টার দিকে ৫/৬ জন সন্ত্রাসী গুলি করে ও বোমা ফাটিয়ে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় বলে জানান সুত্রাপুর থানার শিক্ষানবীশ উপপরিদর্শক সারোয়ার জাহান। জলিলের মামা নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আব্দুল জলিল পিয়াজ মরিচের আড়তদার। সুত্রাপুরের ফরাশগঞ্জে আলী ট্রডার্স নামে তার একটি দোকান রয়েছে। স্থানীয় একটি ব্যাংকে জমা দেওয়ার জন্য তিনি দোকান থেকে প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বের হন। জালিলের ব্যবসায়িক অংশীদার ওয়াসিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জলিল এবং তিনি ১৩ লাখ ৯০ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার জন্য বের হন। হেটে কিছুদুর যাওয়ার পরপরই সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। টাকার ব্যাগটি জলিলের কাছে ছিল। গুলি করে বোমা ফাটিয়ে সন্ত্রাসীরা টাকার ব্যাগটি নিয়ে দ্রুত চলে যায় বলে জানান ওয়াসিম। উপপরিদর্শক সারোয়ার জাহান জানান, সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৭২৫ ঘ.