ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ না থাকায় বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ দেখতে না পেরে দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাত ৮টা থেকে সড়ক অবরোধ করে রেখেছে এলাকাবাসী।
ওই এলাকার জনৈক জব্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার পর থেকেই এলাকায় বিদ্যুৎ নেই। দক্ষিণ আফ্রিকা-মেক্সিকো ম্যাচ শুরুর পরও বিদ্যুৎ না আসায় এলাকাবাসী রাস্তা অবরোধ করে।
কেরাণীগঞ্জ উপজেলার ট্রাফিক পরিদর্শক নুরুল ইসলাম মল্লিক জানান, ৮টা ৪৫ মিনিটে বিদ্যুৎ আসার পর গাড়ি চলাচল শুরু হয়েছে।
কিন্তু বাবুল নামে আরেক এলাকাবাসী বলেন, বিদ্যুৎ এসে ২ মিনিট পর আবারো চলে গেছে। তাই এলাকাবাসী এখনো সড়ক অবরোধ করে রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২১১৯ ঘ.
bdnews24