২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামে শুক্রবার সকালে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2010, 11:47 AM

Updated : 25 Aug 2022, 12:02 PM

গোপালগঞ্জ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামে শুক্রবার সকালে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। এসময় তিনটি ঘর ভাংচুর ও লুটপাট করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মুরাদ হোসেন (৪২) ও সাহেব মোল্লাকে (৬০) আটক করেছে। আহতদের মধ্যে ১৫ জনকে কাশিয়ানীসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। কাশিয়ানী থানার ওসি মেজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে কুসুমদিয়া গ্রামে সৈয়দ আলী মোল্লার সঙ্গে শফিউদ্দিনের বিরোধ চলছিল। সকাল ৮টার দিকে শফিউদ্দিন পুকুরের মাটি কাটার জন্য সৈয়দ আলীর জমির মধ্য দিয়ে ড্রেজার মেশিনের পাইপ বসানোর সময় সৈয়দ আলী ও তার লোকজন বাধা দেয়। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। তারা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ উভয়পক্ষের দু'জনকে আটক করে থানায় নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৪০ ঘ.