ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মাহমুদা (৩২) ও ইজ্জা (১২) নামে অগ্নিদগ্ধ আরো দুজন মারা গেছেন।
এই নিয়ে পুরান ঢাকার নিমতলীতে গত বৃহস্পতিবার রাতের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২১।
মাহমুদা বৃহস্পতিবার রাতে এবং ইজ্জা শুক্রবার সকালে মারা যান বলে সিএমএইচ সূত্রে জানা যায়।
এই হাসপাতালে আরো ১০জন চিকিৎসাধীন রয়েছেন।
গত শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্ল
bdnews24