২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুশ্রম প্রতিরোধ দিবস শনিবার

ঝূকিপূর্ণ শিশুশ্রম নিরসন করি, শিশু শিক্ষা নিশ্চিত করি- স্লোগান নিয়ে শনিবার নবম বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করবে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2010, 09:46 AM

Updated : 25 Aug 2022, 12:02 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝূকিপূর্ণ শিশুশ্রম নিরসন করি, শিশু শিক্ষা নিশ্চিত করি- স্লোগান নিয়ে শনিবার নবম বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করবে বাংলাদেশ। এ বছর দিবসটির প্রতিপাদ হচ্ছে '২০১৬ সালের মধ্যে ঝূঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন'। এ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সরকারি প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তজার্তিক উন্নয়ন সংস্থা, শ্রমিক ও মালিক সংগঠন এবং দেশের সকল নাগরিককে শিশুদের প্রতি সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। একইদিন জাতীয় প্রেসক্লাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে যুগ্ম সচিব (শ্রম) অরুন কান্তি আইচ বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নেতৃত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আইএলও ও ইউনিসেফ-এর সম্মিলিত উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন করা হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত জাতীয় শিশু শ্রম জরিপ ২০০৩ অনুসারে বাংলাদেশে কর্মজীবি শিশুর সংখ্যা প্রায় ৭৪ লাখ। তার মধ্যে ৩২ লাখ শিশু শ্রমিক এবং ১৩ লাখ শিশু 'ঝূঁকিপূর্ণ' কাজে নিয়োজিত রয়েছে। এক প্রশ্নের উত্তরে অরুন কান্তি আইচ বলেন, শিশুশ্রম নিরসনের লক্ষ্য অর্জনে অনেক কাজ অবশিষ্ট রয়েছে। শিশু শ্রমিকের সংখ্যা, কোন কোন ক্ষেত্রে শিশুরা কাজে নিয়োজিত, কাজের পরিবেশ ইত্যাদি নির্ণয়ে ২০০৩ সালে সর্বশেষ জরিপ করা হয়। তিনি বলেন, সা