২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ছে

অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৫০০ টাকা বাড়িয়ে দুই হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 12:41 PM

Updated : 25 Aug 2022, 11:58 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৫০০ টাকা বাড়িয়ে দুই হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। মোট বরাদ্দ আগের চেয়ে বাড়িয়ে ২০১০-১১ অর্থবছরে ৬১ কোটি ১১ লাখ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া বাড়ানো হয়েছে ভাতাভোগীর সংখ্যাও। এই সংখ্যা ২৫ হাজার বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তাঁর বাজেট বক্তৃতায় বলেন, জীবিত সব মুক্তিযোদ্ধাকেই ভাতার আওতায় নিয়ে আসার জন্য প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে। এই কাজ শেষ হলে একটি নীতিমালা করে সকল মুক্তিযোদ্ধাকে ভাতা দেওয়ার কার্যক্রম শুরু হবে। এদিকে পুঞ্জিভূত লোকসানে বন্ধ হতে চলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে পুনরুজ্জীবিত করার জন্য ১৭ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দেরও প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএএ/কেএমএস/১৮৩৬ ঘ.