২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলে দেওয়া হয়েছে প্রশিকার প্রধান কার্যালয়

তিনমাস পর বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার প্রধান কার্যালয় কর্মীদের জন্যে খুলে দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 11:36 AM

Updated : 25 Aug 2022, 11:59 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনমাস পর বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার প্রধান কার্যালয় কর্মীদের জন্যে খুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে পুলিশ ভবনের চাবি হস্তান্তর করেছে বলে জানিয়েছেন বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব উল করিম। মাহবুব উল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিন মাস ৮ দিন বন্ধ থাকার পর পুলিশ আমাদের কাছে ভবনটির চাবি দিয়েছে। বিকাল ৩ টার দিকে আমরা ভবনের দায়িত্ব নিয়েছি।" গত ৪ মার্চ দ্বিতীয়বারের মতো মিরপুর ২ নম্বরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। গত বছর মে মাসে এক সভার মাধ্যমে প্রশিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী ফারুক আহমেদকে দায়িত্ব থেকে অপসারণ করা করে পরিচালনা পর্ষদের সদস্যরা। কাজী ফারুক আহমেদ পাল্টা এক সাধারণ সভায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বলে দাবী করেন। এ ঘটনায় প্রশিকার প্রধান কার্যালয়ে কয়েকদফা সংঘর্ষের পর ১৩ জানুয়ারি ভবনে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। কিন্তু উচ্চ আদালত বর্তমান পরিষদের কাছে ভবনের চাবি বুঝিয়ে দেয়ার নির্দেশ দিলে ২৪ জানুয়ারি কর্মীরা ভবনটিতে প্রবেশ করে। কিন্তু একদিন পরেই উচ্চ আদালতের রায়টি সুপ্রিম কোর্টে স্থগিত করা হলে পুনরায় ভবনটিতে পুলিশ তালা ঝুলিয়ে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৭৩২ ঘ.