২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড

স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 11:27 AM

Updated : 25 Aug 2022, 11:59 AM

বাগেরহাট, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এই রায় দেন। দণ্ডিত সাহেব আলী ফকির (৩২) জেলার মোল্লাহাট উপজেলার আড়ুয়াডিহি গ্রামের আব্দুর রব ফকিরের ছেলে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাহেব আলীর তিন সহোদর ইলিয়াস, এখলাস ও আসলাম ফকিরকে বেকসুর খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় তারা সবাই কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের মে মাসে চিতলমারী উপজেলার শিউলী আক্তারের সঙ্গে মোল্লাহাটের সাহেব আলী ফকিরের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে ওই বছরের ২৭ নভেম্বর সাহেব আলীর প্রহারে শিউলী মারা যায়। পরদিন শিউলীর বারা শেখ বাদশা মিঞা বাদী হয়ে সাহেব আলী ও তার তিন ভাইকে আসামি করে মোল্লাহাট থানায় একটি হত্যা মামলা করেন। ২০০৮ সালের ১০ এপ্রিল মোল্লাহাট থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক এ চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। মামলায় মোট ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭০০ ঘ.