২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পুলিশের পোশাকে ডাকাতি

জেলার সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের শিরির চালা গ্রামে একটি বাড়িতে মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 05:30 PM

Updated : 25 Aug 2022, 11:53 AM

গাজীপুর, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের শিরির চালা গ্রামে একটি বাড়িতে মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। তারা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। গৃহকর্তা শাহজাহান মোল্লা জানান, রাত ২টার দিকে পুলিশের পোশাক পরা নয়জন সশস্ত্র ডাকাত বাড়িতে ঢুকে পুলিশ পরিচয় দিয়ে জানায়- ওই বাড়িতে জেএমবি সদস্য শামিম অস্ত্রসহ অবস্থান করছে। তাকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করতে এসেছে তারা । এক পর্যায়ে ঘরে ঢুকে তারা সবাইকে বেঁধে নগদ চার লাখ ৭০ হাজার টাকা, ছয় ভরি স্বর্ণালঙ্কার, পাঁচটি টর্চ লাইট, চারটি মোবাইল ফোন সেটসহ কাপড়-চোপড় লুট করে। পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মিজানুর রহমান, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আক্তারুজ্জামান, গোয়েন্দা পুলিশের ওসি মো. হাসান আলী বুধবার সকালে ঘটনাস্থলে যান। এসপি মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩১ ঘ.